লালুবাবু চালুবাবু😯😃
নামে কি বা এসে যায়?কবি বলেছেন
তবুও তিনিই নাম জয় গেয়েছেন।
রোমিও নাম কি যায় ওথেলোর সাথে?
নামের ইমেজ তাই রেখেছে কবিতে ।😆
নামের জবরদস্ত ইমেজ আছে।কানা ছেলের পদ্মলোচন নাম নিয়ে হাসাহাসি কি সাধে হয়?অরুণ চট্টো নাম পাল্টে উত্তমকুমার হয়ে কিনা অমরকুমার হলেন!ইউসুফ সাব দিলীপকুমার হয়ে দিল তড়পালেন।মধুবালা কে অন্য কোনো নামে মানায় বলুন?নন্দিনী নামটার মধ্যে ই একটা রক্তকরবী র স্পিরিট আছে মানতে হবে তো?শর্মিষ্ঠা, শর্মিলা এইসব মেয়েদের নাম শুনলে কেমন সব শান্ত, বাধ্য, লাবণ্যময়ী নারীদের অনুষঙ্গ আসে!আমার মাসতুতো ভাইয়ের নাম রণবীর ।মা রেখেছিলেন।ছোটবেলা তে দুর্দান্ত ডানপিটে ছিল।দোতলার বারান্দা থেকে লাফ দেওয়া থেকে ঘুমন্ত মেশোর নাকে নস্যি দেওয়া, সবেতেই সে তুখোড় ছিল।এখন দেখুন সিং থেকে হুদা সব কটি রণবীর কেমন ডানপিটে ছাঁচে ঢালা!😈 অবশ্য কাপুর একটু কেবলু।নামের ব্যাখ্যান করছি তার কারণ যার কথা লিখতে চাই তার নামটি বলা চলবে না।এই ফেবুতে সে গিন্নী হয়ে বর ছেলে নিয়ে সংসার করছে মানে টাইম লাইন পিক দিচ্ছে ।নাম বলে ঝামেলা বৃদ্ধি করি কেন?
ধরা যাক তার নাম শ।জামশেদপুর থেকে যখন সে জে ইউ তে পড়তে এলো,তার কথা মত তার জামশেদপুরী প্রেমিককুল হয় দেবদাস নয় চরণদাস হয়ে খাবি খেয়ে ছিল।হোস্টেলে ঢুকে প্রথমেই সে বিখ্যাত হয়ে গেলো তার প্রেম কাহিনীর দৌলতে।সেই একমাত্র ব্যক্তি যে প্রথম রবিবার ই ডাংডাং তার বি এফ এর সঙ্গে বেরিয়ে গেল।তা বেশ।হপতাখানেক বাদে দেখি বি এফবাবু চেনজ ।😮 কি হলো রে?দূর ,ভাল্লাগছিল না।আমরা হাসব না কাঁদব ভেবে পাই না।ওদিকে সে মেয়ে টানা টানা চোখে আই লাইনার দেয়।চুল পাফ করে মাথার ওপর ঝুঁটি বাঁধে। দেখলে মনে হয় পাখির বাসা।আলনা তে জামার পরে জামা জমেছে।আঁধার করে আসে।মেয়ে কিনতু একলা বসে থাকে না।ঘেমো কুর্তা র ওপর পারফিউম মেরে নতুন প্রেমিকের সঙ্গে বেরিয়ে যায়।কি না বিকেলের টিফিন টা ওই ঘাড়েই হয়ে যাবে ।কুর্তা কাচবি না?দূর!যখন ধোপা মাসি আসবে দেখা যাবে।ধোপামাসি এসে ফিরে গেল।শ তখন ও ফেরে না।সদলবলে ফিল্ম দেখতে গেছে মেয়েরা। ফেরা র সময় হঠাত করেই দেখা গেল শ নেই।কোথায় গেল কোথায় গেল?তবে কি শেষ বি এফ টি বিদেয় করে বিবাগী হয়ে গেল?সাত পাঁচ ভাবতে ভাবতে মেয়েরা ফেরে।ডিনার বেল পড়ে গেল।😠শ নেই।লাস্ট বেল পড়ার পর চারতলা র বারান্দা থেকে দেখা যায় শ ফিরছে।সঙ্গে এক তাপপিমারা জিনস পরা ফিঙে পাখি।নতুন প্রেমিক ।এর আয়ু ও ওই মাস খানেক।তারপর দেখা গেল কোনো গামা পালোয়ান জুটেছেন।কোথায় আলাপ রে?
কেন রাস্তা য়?
মানে?
তোরা ফিল্ম দেখে আইসক্রিম খাচ্ছিলি।রাস্তা র ওপার থেকে ডাকল।
ডাকল?চেনা ছিল?
নাঃ।আজি দেখলাম।
ডাকল আর ,আর চলে গেলি?
গেলাম!
কি করে ডাকল?আমরা তো শুনিনি।
উঃ।চোখ দিয়ে ডাকল।
আমরা নির্বাক ।আঁখো আঁখো মে লাইভ হয়ে গেল।সামনে থেকেও দেখতে পেলাম না!😄
এদিকে ঘরে খাটের নিচে ইঁদুর ঘুরঘুর করছে।কেন রে?কি এমন থাকে হোসটেলের ঘরে?
শ'য়র বিছানার চাদর ঝুলছে।টান মেরে সরিয়ে দেখা গেল নিচে অন্তত কুড়ি দিনের বাসী এঁটো থালা !!!!!!সে সময়মতো ডাইনিংহলে যায় না।তার খাবার আমরা এনে রাখি ।সে ফিরে দয়া করে খেয়ে এঁটো থালা ভুকতাবশেষ
সহ খাটের তলা তে চালান করে।ধোবার সময় নেই।ওই সময় আরেকটা নতুন প্রেম হয়ে যাবে!!!!
ওরে!তোর বর কি বলবে?
দূর!ঘরে তো লালু থাকবে!বাইরে চালু!
সেই চালু বাবুদের দৌলতে সে সদ্য রিলিজ হওয়া ফিল্ম প্রথম দিন দেখে,চাইনিজ ডিনার বা মোগলাই টিফিন তো লেগেই আছে।আমজাদ আলী বাজাবেন।শ টিকিট পায়।নেতাজি ইনডোরে হেমা মালিনী নাচবেন।শ'র চালুবাবু পাস এনে দিয়েছেন।শ রোমহর্ষক জীবন কাটায়।আমরা চোখ গোল করে গপ্পো শুনি!😉তাকে মাসিপিসি হয়ে বলি,ওরে অমন করে না।এই তো সেদিন বাথরুম ব্রাশের মত চুল ছেলেটাকে হাই বললি!সেইদিন সিনেমা গেলি!শ একগাল হেসে ঘেমো জামাতে আরেক পরত পারফিউম ঢেলে শ বলে ,ওকে বাই বলে দিয়েছি!
হাই আর বাই এর এই অতিদ্রুত সহাবস্থান আমরা কথা হারিয়ে ফেলি।পাঁচ বছরের রঙগশালা অতিবাহিত হয়!😃
পরিশেষে ,শ এখন সুন্দর সংসার করছেন।তার বিবাহের দুটি শর্ত ছিল।এনজিনিয়র বর।আর লম্বা বর।দুটিই জুটেছে ।তাই তিনি বাই বলেন নি!চালুবাবুদের কায়দা করে সামলে চলেছেন।
আমাদের শুধু লালুবাবুর জন্য একটু কষ্ট হয়।
নামে কিছু তো আসে যায়।😆

No comments:
Post a Comment