বাবাকে আমি কোনোদিন পূজো দিতে,অঞ্জলি দিতে দেখিনি।।কিন্তু মা যখন পূজো করতেন ,তাতে বাবার বেশ উৎসাহ দেখতাম।জিজ্ঞাসা করলে বলতেন পূজোর মাধ্যমে বাড়িতে একটি সুন্দর শ্রী আসে আর তার যেমনএকটি নান্দনিক দিক আছে,তেমনি শৃংখলার দিকটিও আছে।মনঃসংযোগ হয়। কাজেই মা-তে আমাতে মিলে খুব জোড়তোড় করে সরস্বতীপূজো করতাম। তাতে একটা বড় জায়গা ছিল ঠাকুর সাজানোর।
সাদা মূর্তি পছন্দ হোতো।দুজনেরি।অনেকসময় মূর্তি পছন্দ না হলে,মা বলতেন।।তুই এঁকে দে না।আমিও কাগজ-কলম রং নিয়ে বসে পড়তাম।দেবীর মুখ নিয়ে মা’র খুব খঁতখুতুনি ছিল। দেবী ভাব থাকা চাই। তারপর তাকে শোলা দিয়ে সাজানো। মা আমাকে চমকে দেবার জন্য কলকাতার ফ্ল্যাট-বাড়ীতে মাটি দিয়ে একবার ছোট্টো পুকুর বানিয়ে দিয়েছিলেন। তাতে আবার পদ্মফুল ভাসানো হোলো,বাবা সাদা কাগজ দিয়ে হাঁস বানিয়ে দিলেন... আমি রঙ্গীন কাগজ কেটে ফুল,পাতা বানাতাম।আমাদের ব্যাল্কনির টবের গাছেরা সে দুদিন মূর্তির চারপাশে শোভা পেত। মূর্তির মাথার ওপর দিয়ে আমরা টাঙ্গাতাম জরির ঝিলমিল। তারপর প্রতি বছরই আমার পুকুরের আবদার রাখতে হত।
আনন্দের দিন বড় তাড়াতাড়ি চলে যায়।২০০৮এর সরস্বতী পূজোর পরপর মা’র চলে যাওয়া। তারপর সাজানোর তোড়জোর নেই অত। অন্যদিকে মন দেই...।মনঃসংযোগের নানা উপায় আছে ।তারা সময় নিয়ে নেয়। ঠাকুর দেখার দিন নেই আর।
তবু কোথোও সুন্দর করে সাজিয়ে পূজো হচ্ছে দেখলে মনটা ভারী স্নিগ্ধ হয়।

No comments:
Post a Comment